দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের আলোচিত তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামোলা ও গৌরব খান্নার নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন।
শোতে আকাঙ্ক্ষা জানান, তিনি ও গৌরব গত এক বছর ধরে আলাদা থাকছেন। বিষয়টি এতদিন প্রকাশ্যে আনা হয়নি। তার ভাষ্য, এটি ছিল দুজনের পারস্পরিক সিদ্ধান্ত এবং তাদের মধ্যে কোনো তিক্ততা নেই। এখনো তাদের যোগাযোগ রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা ভিন্ন এবং জীবনসঙ্গী হিসেবে তারা আর একসঙ্গে এগিয়ে যেতে পারছেন না।
আকাঙ্ক্ষার দাবি, সম্পর্কটি টিকিয়ে রাখতে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। গৌরব যখন ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়েছিলেন, তখনও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদাও ছিলেন তারা। এ সময় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া এবং একে অপরকে সমর্থনও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের উপলব্ধি হয়, তারা আর স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করছেন না।
এদিকে বিচ্ছেদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গৌরব খান্না। তবে এর আগে ‘বিগ বস ১৯’ চলাকালে এবং এক সাক্ষাৎকারে তিনি দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছিলেন। সন্তান নেওয়ার বিষয়ে তাদের ভিন্নমতের প্রসঙ্গ তুলে তিনি জানান, তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা তা চাননি। তবু তিনি স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেছেন এবং একজন স্বামী হিসেবে সেই সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকেই নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন।
সেই সময় গৌরব আরও বলেছিলেন, তাদের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও পরিণত মানসিকতার ভিত্তিতে গড়ে উঠেছে। সন্তানের বিষয়টি যদি সম্পর্ক ভাঙার কারণ হতো, তবে অনেক আগেই তা ঘটত।
আকাঙ্ক্ষার বিচ্ছেদের ঘোষণার পর গৌরবের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তিনি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
কাজের ক্ষেত্রে গৌরবকে শিগগিরই ‘খতরো কে খিলাড়ি ১৫’-এ দেখা যাবে। অন্যদিকে আকাঙ্ক্ষা বর্তমানে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।
জে আই